
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মেসার্স সাহা ফিলিং স্টেশনে আগুন লেগে সাড়ে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ও দুটি ট্যাংক-লরি পুড়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফিলিং স্টেশনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আসর উদ্দিন বলেন, ট্যাংক-লরি থেকে তেল আনলোড করতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। ভোরে একটি ট্যাংক-লরি থেকে আরেকটি ট্যাংক-লরিতে তেল ভরার জন্য বৈদ্যুতিক যন্ত্রটি চালু করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় প্রায় সাড়ে ১৫ হাজার লিটার পেট্রল ও দুটি ট্যাংক-লরি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত মোফাজ্জল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিলিং স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে নিরূপণ করবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে