
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই দিন ধরে অন্ধকারে রয়েছে উপজেলার অধিকাংশ মানুষ। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ গ্রাহকের সংযোগ চালু করতে পারেনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে থাকা গঙ্গাচড়া জোনাল অফিস।
উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে তাঁদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, তাঁরা দ্রুত সংযোগ চালু করতে কাজ করছেন।
কোলকোন্দ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজে থাকা প্রায় ৩ হাজার টাকার আইসক্রিম গলে নষ্ট হয়েছে। আজ বিকেলের দিকে সবগুলো বাইরে বের করে ফেলে দিয়েছি।’
গজঘণ্টা ইউনিয়নের গৃহবধূ নাজু আক্তার বলেন, ‘ঝড়বৃষ্টি হলেই যেন বিদ্যুতের দম বন্ধ হয়ে যায়। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাংস নষ্ট হচ্ছিল। পরে সব মাংস বের করে সেদ্ধ করে রাখলাম।’
গঙ্গাচড়া মেডিকেলপাড়ার ব্যাটারিচালিত অটোরিকশাচালক ফরিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। এক দিন রিকশা না চালালে পেটে ভাত যায় না। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় চার্জ দিয়ে রিকশা চালাতে পারছি না। পরিবার নিয়ে বিপদে পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিদ্যুৎ-সংযোগ চালুর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের টিম দ্রুত কাজ করছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে