
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।
এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে