দিনাজপুরের ফুলবাড়ীতে শোয়ার ঘরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পাশে কাঁদছিল তাঁর দুই বছর বয়সী সন্তান। আজ শুক্রবার সকালে শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রিফা আক্তার (২২)। তিনি ওই গ্রামের সৈয়দ পলাশ আলমের স্ত্রী। পলাশ কাজের সুবাদে চট্টগ্রামে থাকেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সেহরির পর সবাই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে বদ্ধ ঘর থেকে রিফার বাচ্চার কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তাঁর শাশুড়ি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বউসহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী, আমি, ছোট ছেলের বউ আর দুই বছরের নাতি বসবাস করি। ছেলের বউ ভোররাতে সবাইকে সেহরির জন্য ডেকে দেয়। আমরা সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে