
দিনাজপুরের বিরলে কাঞ্চন নদীর তীরে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বিজোড়া ইউনিয়নের চককাঞ্চন এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আজগর আলী (৬০)।
স্থানীরা জানান, আজগর আলী স্থানীয় একটি বাগানে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে চককাঞ্চন এলাকায় ব্রিজের নিচে যান। সেখানে মাছ ধরার কোনো এক সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে