
ঠাকুরগাঁওয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানা (৩৩) নামের এক যুবকের বাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সোহেল রানা রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। তিনি অবৈধভাবে বিদেশি পিস্তল সংরক্ষণ করতেন বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে পুলিশ সুপার (এসপি) জাহিদ ইকবাল তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি দিয়ে ইতিমধ্যে কোনো অপরাধ কর্মকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাঁকে রিমান্ডের আবেদন করা হবে আদালতে।
এদিকে ঠাকুরগাঁও থানার পুলিশ রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় মৎস্য খামারে অভিযান চালিয়ে মাদক মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম গোলাম কিবরিয়া।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় দুজন, পীরগঞ্জ থানায় চারজন, হরিপুর থানায় একজন এবং ভুল্লী থানায় একজন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে