পীরগাছায় দিন দিন বেড়েই চলছে ভিক্ষুকের সংখ্যা। সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার উপজেলা শহরে কয়েক শ মানুষ সাহায্যের আশায় ভিড় করছেন।
সরকারিভাবে দেশের বিভিন্ন এলাকায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম থাকলেও পীরগাছায় এ কর্মসূচি চোখে পড়েনি। ভিক্ষুকেরা প্রতিদিনই হাটবাজারগুলোতে জড়ো হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে প্রতিদিন ভিক্ষা করতে আসেন নানা বয়সী নারী-পুরুষ। তাঁরা অন্যান্য দিনের চেয়ে শুক্রবার পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পাশাপাশি পারুল ইউনিয়নের দেউতি, কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী বাজার, তাম্বুলপুর ইউনিয়নের ভোলানাথ ও নেকমামুদ বাজার, ছাওলা ইউনিয়নের পাওটানাহাট এবং অন্নদানগর ইউনিয়নের বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের সামনে ভিড় করছেন।
কোনো মুসল্লি নামাজ শেষে বের হলেই তাঁর দিকে ছুটে যান সাহায্যপ্রার্থীরা। গুটিকয়েক মুসল্লি ভিক্ষা দিলেও বিড়ম্বনায় পড়ছেন অন্য মুসল্লিরা।
কথা হয় মর্জিনা বেগম নামে এক ভিক্ষুকের সঙ্গে। তিনি বলেন, ‘স্বামী নেই। সন্তানেরা খাবার দেয় না। তাই বাধ্য হয়ে ভিক্ষা করি। সরকার বয়স্ক এবং বিধবা ভাতা দিলেও ৩ থেকে ৬ মাস অন্তর দেওয়ায় আমাদের ভিক্ষা করতে হচ্ছে।’
আরেক ভিক্ষুক জরিনা বেগম জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে ভিক্ষা করে দুপুরে মসজিদের সামনে আসেন। সব মিলিয়ে ১৫০ থেকে ২০০ টাকা সংগ্রহ হলেই চলে যান।
পাওটানা হাটের ব্যবসায়ী শফিকুল ইসলাম ও মাসুদ রানা বলেন, আশপাশের উপজেলা থেকেও ভিক্ষুকেরা পীরগাছায় আসছেন। আগে যেখানে সারা দিনে দোকানে ১০ জনের মতো সাহায্য নিতে আসতেন, এখন তা ৩০ জনে পৌঁছেছে। তাঁরা এমন অনুনয়-বিনয় করছেন যে ভিক্ষা না দিয়ে পারছেন না। আবার লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় অনেকেই ভিক্ষা দিচ্ছেন না। ফলে তাঁরা অসহায় হয়ে পড়েছেন।
ভিক্ষুকদের পুনর্বাসন প্রসঙ্গে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, ‘এ রকম কোনো প্রকল্প চালু আছে কি না, জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। ভিক্ষুক পুনর্বাসনে সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে