
রংপুরের মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা বেলাল হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে মডেল মসজিদের ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর পদে নিয়োগ দেওয়া হয়েছে মাওলানা বেলাল হোসেনকে। তিনি গতকাল থেকে দায়িত্ব পালন করছেন।
মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো. মুলতামিস বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করে শোকজ করা হয়েছে।
ওই পদে মাওলানা বেলাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মো. আখেরুজ্জামান আজাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন স্বীকার করেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে