
রিভারাইন পিপলের শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তাবোয়ার ঘাটে আজ সকাল ১০টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে শালমারা নদী ইজারা দেওয়ার সঙ্গে জড়িত ডিসি, ইউএনও, এসি ল্যান্ডের শাস্তি এবং ইজারা বাতিলের দাবি করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শালমারা নদী সুরক্ষা কমিটির সভাপতি শাহ জালাল। বক্তৃতা দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শালমারা নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাঙা মিয়া, নদী সংগঠক আতিকুর রহমান, রফিক মিয়া, মজিবর রহমান, আজিজার রহমান, মাহফুজার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারি সুপ্ত প্রমুখ।
অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রবহমান নদী শালমারা ইজারা দেওয়া সংবিধান, আইন এমনকি উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শালমারা তিন নামে তিন স্থানে অবৈধভাবে মোট প্রায় ৫১ একর ইজারা দেওয়া হয়েছে। এই ইজারাও বাতিল করতে হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে