
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলার পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ।
জানা গেছে, বুধবার রাতে দুওসুও এবং পাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয় ছাত্রলীগ নেতা সবুজ ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানকে। বৃহস্পতিবার দুপুরে থানা-পুলিশ আটক দুজনকে আদালতে পাঠানোর আগে দেখা করতে আসেন যুবলীগ নেতা হুমায়ুন কবির। দেখা করে ফেরার সময় থানার পাশে একটি ক্লিনিকের সামনে থেকে তাঁকেও আটক করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক তিনজনের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আটক যুবলীগ নেতাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে