রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার আসলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে দেওয়া হবে।
ছকিনা বেগম পীরগাছা উপজেলার কান্দি মনিরামপুর গ্রামের ছমির উদ্দিন ব্যাপারীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এদিন সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং পার হওয়ার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে ওই ক্রসিং পার হওয়ার সময় কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি থানায় জানানো হয়েছে।’
নিহতের বোন ছালেহা বেগম জানান, তারা তিন বোন এক সঙ্গে থাকতেন। ফজরের সময় তিনজন একসঙ্গে নামাজ পড়েন। এরপর সকালে ছকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছকিনা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। দুপুরের দিকে দুর্ঘটনার খবর পাওয়া গেলেও দেরিতে যাওয়ার কারণে মরদেহ জিআরপি পুলিশ নিয়ে যায়।
স্থানীয় কান্দি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, ‘ওই নারী পরিবার খুবই গরিব মানুষ। তারা তিন বোন ভিক্ষাবৃত্তি করে চলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে