
এক দিন পর স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে যেতে মায়ের কাছে নতুন জামার আবদার করে পরীক্ষার্থী মো. আ. আলীম (১৭)। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে নিজ বাড়িতে আলীমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আলীম দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বুড়িমন্ডবপাড়ার মৃত আ. করিমের ছেলে এবং উপজেলার (হরিপুর) ইসলামপুর উচ্চবিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ দিকে আজ সোমবার সকালে ময়নাতদন্ত না করতে থানায় ভিড় করে আলীমের স্কুল সহপাঠীরা। এ সময় থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে স্কুলে ফিরে যেতে অনুরোধ করে। পরে তারা চলে যায়।
মৃত আলীমের প্রতিবেশী মিকাইল টুডু আজকের পত্রিকাকে জানান, ছয় ভাইয়ের মধ্যে আলীম সবার ছোট। স্কুলের বিদায় অনুষ্ঠানের ১ হাজার টাকা চাঁদা অন্যের কাছ থেকে ধার করে দেয় আলীম, পরে আলীমের বড় ভাই (ঢাকায় থাকে) আলীমের জন্য ২ হাজার টাকা মায়ের কাছে পাঠায়। এই টাকা নিয়ে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
ইসলামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ কবির বলেন, অনেক আগেই তার বাবা মারা যান, অভাব-অনটনের সংসারে নতুন জামা কেনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটতে পারে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, শিক্ষার্থীরা ময়নাতদন্ত না করে লাশ নিতে আসে, পরে তাদের বুঝিয়ে স্কুলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে