
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আটক ভারতীয় নাগরিকের নামে অবৈধ প্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাঁকে আটক করে।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপির কাছ দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে তারা সন্দেহজনক ঘোরাঘুরি করছেন। এ তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। তখন তারা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের ভেতরে চলে যান। এ সময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে