
ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে