
দিনাজপুর জেলার মাদক কারবারি ও মাদকসেবীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেছেন, দিনাজপুর জেলার মাদক কারবারি ও মাদকসেবীর জেলখানা ছাড়া কোনো জায়গা হবে না। এ জেলায় বসবাস করতে হলে মাদক ছাড়তে হবে।
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিরামপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি এসব কথা বলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।
এ সময় এসপি আরও বলেন, ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নিজেদের পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, থানা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, থানা যুবদলের সদস্যসচিব মিঞা মো. শিরণ আলম প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে