
নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রোববার সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার কর্মচারীরা তালা দিয়ে স্কুল থেকে চলে যান। আজ সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে। অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে