ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকেরা যখন শঙ্কায়, ঠিক তখনই হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষক লীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিলেন সরকারদলীয় সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ শনিবার নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। রংপুরে কৃষক লীগের হটলাইন নম্বর: ০১৭১৬০৬১৪৭০। এই নম্বরে কল করলেই মিলবে সহায়তা।
কৃষক আমিনুর রহমান বলেন, ‘ধান কাটার মৌসুম আসলেই শ্রমিকসংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। আমি কৃষক লীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এদিকে ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতারা।
রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, ‘রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিকসংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন—এমন সংবাদ পাওয়া মাত্রই মহানগর কৃষক লীগের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’
তুহিন আরও বলেন, ‘করোনার সময়েও রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে