
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। ঈদুল ফিতরকে সামনে রেখে শহর যানজট মুক্ত করতে আজ শনিবার দুপুরে শহরের থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়।
এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার প্রমুখ।
অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ম-বহির্ভূত চলাচলে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে