
দিনাজপুরের নবাবগঞ্জের এক পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে মো. রয়েল (৩৫) নামে এক আসামি পালিয়েছেন। গত রোববার ভোর ৫টার দিকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হলে ওই দিনই পুলিশ (ফাঁড়ি) তদন্তকেন্দ্র পরিদর্শন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।
নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক ব্যবসায়ী রয়েল। পরে তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়। ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোররাতে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময় তদন্তকেন্দ্রের সবার ব্যস্ততার সুযোগে পেছনের জানালার রড ভেঙে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওসি আবদুল মতিন বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিগগিরই তাঁকে ধরা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে