গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যান সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত মুসার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বলে জানা গেছে।
আজ শনিবার (২৯ মার্চ) সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে একটি পিকআপ ভ্যান ট্রাক্টরের সামনে দিয়ে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে মুসা (২০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করছেন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে