লালমনিরহাটের হাতীবান্ধায় ভাগনের লাশ দাফনে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানযাত্রী খালা-খালু নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে মধ্যগড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জুলেখা বেগম (৫০) ও গতকাল শনিবার রাতে তাঁর দুলাভাই উপজেলার ধুবনী গ্রামের আব্দুল কাইয়ুমের (৭০) মৃত্যু হয়।
গতকাল শনিবার সকালে ভ্যানযোগে রংপুরে যাওয়ার পথে হাতীবান্ধা উপজেলার দিঘীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে আব্দুল কাইয়ুমের ভাগনে আনোয়ার হোসেন রংপুরে মারা যায়। ভাগনের লাশ দাফন করতে রংপুরের উদ্দেশে পরিবারের সকলেই ভ্যানযোগে রওনা দেন। পথে হাতীবান্ধা উপজেলা দিঘীরহাটে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৬ যাত্রী আহত হন। গুরুতর আহত হন জুলেখা বেগম ও আব্দুল কাইয়ুম।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘ভাগনের জানাজায় যাওয়ার সময় দুর্ঘটনায় আহত খালা-খালু দুজন আমার ইউনিয়নের বাসিন্দা। তারা দুজনেই রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
হাতীবান্ধা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে