রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।
কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’
পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে