
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে জিবিকা রানী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট বামনের বাসা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিবিকা রানী ওই গ্রামের শুধির চন্দ্রের ছেলে দিপু রায়ের স্ত্রী এবং পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের শুকারু চন্দ্রের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বপরিচয় থেকে জিবিকা রানীর সঙ্গে দিপু রায়ের প্রেম হয়। তাঁরা ছয় মাস আগে বিয়ে করেন। পরে দুজনের পরিবারই এ সম্পর্ক মেনে নেয়।
গতকাল শুক্রবার সকালে বাবার বাড়ি যেতে চান জিবিকা রানী। স্বামী দিপু রায় তাতে আপত্তি জানালে তাদের মধ্যে তর্ক হয়। এ ঘটনার জেরেই স্বামীর সঙ্গে অভিমান করে ওই দিন বিকেলে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে