স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরতে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বাসে ওঠেন রংপুরের পীরগঞ্জ উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন। কিন্তু কর্মস্থলে ফেরা হয়নি তাঁর। পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার পর দুই কিলোমিটার পথ পাড়ি দিতেই মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তাঁদের বাসটি। এতে ঘটনাস্থলে মারা যান আল আমিন ও তাঁর পাঁচ বছরের ছেলে মাহিন বাবু। স্ত্রী মিতালী বেগম সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আজ বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়ন পরিষদের পাশে বোর্ডঘর এলাকায়। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী এনা পরিবহনের একটি কোচ পীরগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে রংপুর-ঢাকা মহাসড়কের রামনাথপুর বোর্ডঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অনিন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মালবাহী ট্রাক এনা পরিবহনকে ধাক্কা দিয়ে সড়ক থেকে নিচের জমিতে পড়ে উল্টে যায়, সংঘর্ষের শিকার এনা বাসটিও খাদে পড়ে।
এনা পরিবহনে থাকা আল আমিন ও তাঁর ছেলে মাহিন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্তত ২০ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। নিহত আল আমিন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যাই। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা অনিন্দ পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। এ সময় দুজনের লাশ উদ্ধার করা হয়।
বড়দরগাহ হাইওয়ে থানার মোবাইল ফোন নম্বরে কল করা হলে উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে। একটি বাস উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। অন্য বাস ট্রাক উদ্ধার কাজ চলমান রয়েছে। যান চলাচল স্বাভাবিক করাও হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে