
উর্দুভাষীদের ভোটার করেছে শেখ হাসিনার সরকার—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়কপথে নানকের রংপুরে যাওয়ার পথে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি এ পথসভার আয়োজন করে। উর্দুভাষীদের উদ্দেশে নানক বলেন, ‘আপনারা একসময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে, এখন আপনাদের সন্তানেরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।’
ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন, দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবে না।’
সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।
পথসভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪২ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে