দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে তার বাবা গোলাম উদ্দিন (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের ভিটাপাড়া মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবীব এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিনের মতো আজ সকালে বাবার সঙ্গে মাঠে কাজ করতে যায় ইব্রাহিম। দুপুরে বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। ইতিমধ্যে লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে বলে জেনেছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে