টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় জাতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আজ সোমবার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কৃতি এ ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
রিশাদ হোসেন বলেন, ‘দেশকে যত দিতে পারব, ততই দেশের জন্য ভালো হবে। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি, আগামীতেও করে যাব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য, সামনে যত দিন খেলব।’
তিনি বলেন, ‘সামনে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ রয়েছে। ওই সব সিরিজে জয়ী হতে চাই আমরা। বর্তমানে জাতীয় দলের অবস্থা অনেক ভালো আছে, প্রত্যেকে শারীরিক ও মানুষিকভাবে অনেক ভালো আছেন। দেশের জন্য সমানে অনেক কিছু অপেক্ষা করছে, এসব সিরিজ খেলে আমরা দেশকে ট্রফি এনে দিতে পারব এবং বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করব।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে রিশাদ বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আর কোন কাজই ছোট নয়। মন দিয়ে যে কোন কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যায়। সেই সুফল দেশ এবং দেশের মানুষের কল্যাণে আসে।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ক্রিকেটার রিশাদ হোসেন বলেন, ‘ফেলে আসা অতীত বা ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করি না। নিয়মিত প্র্যাকটিস আর অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
এর আগে টিটিসি কার্যালয়ে এসে পৌঁছালে রিশাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি টিটিসির পুরো ক্যাম্পাস ও বিভিন্ন প্রশিক্ষণকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে