
ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাঁদের ফেরত আনা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শ্রী বিকাশ শীল (২২) ও শ্রী পূর্ণ নাথ (২৬)। তাদের উভয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি রাতে তাঁরা ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাঁদের আটক করে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের ফেরত আনা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাঁদের হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে