লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। আজ বুধবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আব্দুল আজিজ পাটগ্রাম উপজেলার সরকারের হাটের মুসলিমপাড়ার বাসিন্দা। আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক (৪০), আদিতমারী উপজেলার বারঘড়িয়া গ্রামের বাসিন্দা ও রংপুর সরকারি সিটি বলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা (১৮), একই কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানি এলাকার লিজা আক্তার (১৮) ও আদিতমারীর সাইদ মিয়া (৫৫)।
পুলিশ জানায়, কাকিনা থেকে যাত্রী নিয়ে আদিতমারী আসছিল একটি অটোরিকশা। অপর দিক লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল অপর একটি যাত্রীবাহী অটোরিকশা। সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। অপর ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে