নগরীর ধাপ এলাকায় চিকলি বিলের চারপাশ সংরক্ষণ করে তৈরি করা হয়েছিল ‘রংপুর সিটি চিকলি পার্ক’। প্রায় ১০০ একর জায়গা নিয়ে ২০১৫ সালে বিনোদনকেন্দ্রটি নির্মাণ করে রংপুর সিটি করপোরেশন। এতে সাজসজ্জা ও দর্শনার্থীদের বিনোদনের জন্য রাইড স্থাপনে ব্যয় করা হয় ৮ কোটি টাকা। কিন্তু মানহীন যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে ইতিমধ্যে প্রায় সব রাইড বিকল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে পার্কের কার্যক্রম। ফলে ব্যয় করা ৮ কোটি টাকা উঠেছে গচ্চার খাতায়।
২০১৫ সালের পয়লা বৈশাখ পার্কটির উদ্বোধন করেন তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
শুরুতে পার্কটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। প্রতিদিন হাজারো দর্শনার্থী পরিবার নিয়ে টিকিট কেটে বিনোদনকেন্দ্রটিতে ঘুরতে যেতেন। কিন্তু এখন সে দৃশ্য আর নেই।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, শুরুতে পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন ৩৩ জন কর্মচারী। চালুর প্রথম দিকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা আয় হতো। সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে প্রায় ৫০ হাজার টাকার মতো টিকিট বিক্রি হতো। এ ছাড়া বাংলা নববর্ষসহ বিশেষ দিবসগুলোতে আয় প্রায় ৫ লাখ টাকায় পৌঁছে যেত। কিন্তু বর্তমানে পার্কটির দৈন্যদশার কারণে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সিটি করপোরেশন।
পার্কটিকে দৈন্যদশা থেকে মুক্ত করতে গত অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নাম ‘বঙ্গবন্ধু চিকলি পার্ক’ করার উদ্যোগ নেন বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করে পাঠানো হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, শিশুদের জন্য নির্ধারিত বৈদ্যুতিক নাগরদোলা, ঘূর্ণি দোলনা, সাঁজোয়া যান, গাড়ি, মেরি গো রাউন্ড ও প্রায় আধা কিলোমিটারজুড়ে গড়ে ওঠা ট্রেন লাইন—সব বিকল হয়ে পড়ে আছে। সচলের মধ্যে রয়েছে শুধু একটি স্পিডবোট। বিলের পাশে গড়ে তোলা বসার আসনগুলো ভেঙে গেছে।
সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘পার্কটি নির্মাণের সময় কেনা রাইডগুলো মান্ধাতা আমলের ছিল। এগুলো আর চলছে না। এতে রাষ্ট্রীয় টাকার অপচয় করা হয়েছে। এগুলো আমরা নিলাম করার জন্য কমিটি গঠন করে দিয়েছি।’
মেয়র জানান, পার্কটির আধুনিকায়নের জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। তবে বঙ্গবন্ধুর নাম দিয়ে আধুনিকায়নের জন্য বরাদ্দ আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে দিয়েছেন। বর্তমানে পার্কটি বন্ধ থাকলেও অচিরেই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে