
রংপুরের মিঠাপুকুরে দিনে কড়া রোদ থাকলেও রাতে কুয়াশা পড়ছে। প্রকৃতির দ্বৈত আচরণের এই সময়ে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাস ছড়িয়ে পড়ায় এসব উপসর্গ দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকেরা।
শীত আসি আসি করা এই সময়ে প্রায় পরিবারেই কেউ না কেউ জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। একাধিক নারী-পুরুষের সঙ্গে কথা বলে এমনটাই প্রতীয়মান হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্ক মহসিন আলী বলেন, ১৫ দিন ধরে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। তাঁর দেওয়া তথ্য মতে, বর্তমান সময়ে প্রতিদিন অতিরিক্ত ৮০ থেকে ১২০ জন রোগী চিকিৎসা নিতে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন বলেন, তিনি ও তাঁর দুই শিশুসন্তান জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন।
বন্দনা রানী নামের একজন গৃহিণী বলেন, তাঁর স্বামীর জ্বর, সর্দি ও শরীর ব্যথা ছিল। ওই সব উপসর্গ ভালো হওয়ার পর ১৫ দিন ধরে কাশিতে ভুগছেন।
নিজাম মিয়া নামের একজন বৃদ্ধ বলেন, কাশিসহ গায়ে ব্যথায় ভুগছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন, তাঁর শিশু সন্তানের সর্দি ও মুখে ঘা হয়েছে। হাসপাতাল থেকে শুধু সর্দির ওষুধ দেওয়া হয়েছে। মুখের ঘায়ের জন্য ওষুধ কিনতে বলা হয়েছে।

অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক এম এ ওয়াহেদ বলেন, দিনে বৈদ্যুতিক পাখা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু রাতে শীত অনুভূত হচ্ছে।
অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, বর্তমানে মৌসুমি বায়ুপ্রবাহ চলছে। ঋতু পরিবর্তনের এ সময়ে ভাইরাসজনিত জ্বর ও সর্দি-কাশি হতে পারে। তিনি জানান জ্বর হলে ৩-৪ দিন স্থায়ী হয়। এরপরও যদি জ্বর ও কাশি ভালো না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) এম এ হালিম বলেন, ‘শীতের শুরুতে ভাইরাস ছড়িয়ে পড়ে। এ সময় ভাইরাসজনিত জ্বর, সর্দি ও কাশির প্রকোপ দেখা দেয়। বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট, ডায়রিয়া ও সর্দিতে আক্রান্ত হয়। বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভাইরাসজনিত রোগ প্রতিরোধে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল, টাটকা শাকসবজি, তরল খাবার ও পর্যাপ্ত পানি পান করতে হবে।
এম এ হালিম আরও বলেন, বিছানার চাদর, বালিশ ও পোশাক পরিচ্ছদ রোদে দিয়ে ব্যবহার করা ভালো। ভাইরাসজনিত এসব রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের পরামর্শ দেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে