
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজের ৩২ ঘণ্টা পর মুন্না (১৮) নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বড়াইবাড়ী ব্যাঙপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা নিখোঁজদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গরমের কারণে নদীর পাড়ে এক নারী বসে ছিলেন। হঠাৎ নদীর ডুবে যাওয়া স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে দেখতে পান একটি মরদেহ ভেসে আছে। ওই নারী আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে মরদেহটি নদীর কিনারা থেকে ওপরে তুলে আনেন।
এ বিষয় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের চলতি দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা একটি লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে ভেসে ওঠা লাশটিকে শনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে