
৫ আগস্ট সরকারের পদত্যাগের পর দিনাজপুরে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা।
বিলের পাড়ের প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স, পর্যটকদের বসার ছাউনীসহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গেছে। এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা।
উদ্যানে নাগরদোলা ও চরকির মালিক নবী নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট বিকেলে খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিলে এসে দেখি তার একটি চরকি ভাঙচুর ও একটি দোলনা নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র ও টিনের চালা নিয়ে যায় তারা।
কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী জানান, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি তার, একসঙ্গে ৫০ / ৬০ জন লোক দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তার চোখের সামনে। কিছুই করতে পারেননি তিনি। শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাটের অভিযোগ করেন।
এদিকে লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে। চার উপজেলার মানুষের বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটে। কিন্তু লুটপাটের পর এখানে কেউ আসছেন না।
নাম প্রকাশ না করার শর্তে এক দর্শনার্থী বলেন, ‘বিলের পার্শ্ববর্তী বাসটেক এলাকার বেশ কিছু ব্যক্তি দল বেঁধে এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। সেখানে থাকা মসজিদের টিন আসবাবপত্রও নিয়ে যান তারা। বর্তমানে নৌকা যোগে কাঠের সেতুর খুঁটি কেটে নিয়ে যাচ্ছে। ৫ / ৬ দিন হয়ে গেলেও প্রশাসনের কেউ আসেনি।’
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের খবর পেয়েছি, উদ্ভূত পরিস্থিতিতে জনবল সংকটের কারণে তাৎক্ষণিক আমরা যেতে পারিনি।
আজ উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’ খুব শিগগিরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে