
রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী। আহত ব্যক্তি হলেন মোটরসাইকেলের আরেক আরোহী ফারুক। দুর্ঘটনায় হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ৯টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ী গ্রামের ফারুক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ব্রাদার্স হিমাগারের পাশে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ব্যবসায়ী মাজেদুল মারা গেছেন এবং আরেক আরোহী ফারুক আহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে