লালমনিরহাটের হাতীবান্ধায় তিন বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিংগিমারী এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
গ্রেপ্তাররা হলেন নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন (২৬) ও তাঁর সহযোগী জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার জুয়েল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগিমারী এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশ। পরে তাঁদের তল্লাশি চালিয়ে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি জব্দ করে এই ঘটনায় ছাত্রলীগ নেতা রাজন ও তাঁর সহযোগী জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, ‘ব্যক্তির দায় সংগঠন কখনই নেবে না। এমনটা করলে সাংগঠনিকভাবে রাজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে