
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এখন সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। কারণ, এখানে যারা বসবাস করে, তারা সবাই আমার পরিবারের মতোই।’
আজ শনিবার বেলা ১১টায় নিজ জেলা সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি এসব মন্তব্য করেন। এর আগে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেবী নাজনীন বলেন, ‘দেশ আমাদের সকলের, তাই আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশের প্রতি ভালোবাসা নিয়ে আমি সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
বেবী নাজনীন বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। ভবিষ্যতে আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কথা স্মরণ করে বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের জন্যও দোয়া চাই।’ পরে তিনি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং সেখানে কিছু সময় কাটান।
এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে