
নিবন্ধন ছাড়াই নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম করে আসছিল মা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। অনুমোদন না থাকলেও সেখানে ডেলিভারি রোগী ভর্তি, অস্ত্রোপচারসহ বিভিন্ন রকমের অপারেশন করা হচ্ছিল প্রতিনিয়ত। সম্প্রতি সেখানে সন্তান প্রসব করাতে গিয়ে অস্ত্রোপচারের পর মারা যান মুক্তা আক্তার নামের এক নারী। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
গতকাল দুপুরে শহরের শহীদ তুলসীরাম সড়কের (দিনাজপুর রোড) পৌরসভা মোড়ের ওই হাসপাতালে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এ সময় নীলফামারী সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা চন্দন রায়, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকারসহ সৈয়দুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটি সম্প্রতি নীলফামারী সিভিল সার্জন দপ্তরে নিবন্ধনের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন না পেলেও প্রতিষ্ঠানটির মালিক শুধু কাগজ-কলমে কিছুসংখ্যক চিকিৎসক ও নার্স-কর্মচারী নিয়োগ দিয়ে কার্যক্রম চালু করে দেন। সেখানে ডেলিভারি রোগী ভর্তি, অস্ত্রোপচারসহ সব রকমের অস্ত্রোপচার করা হচ্ছিল প্রতিনিয়ত। ৩ মে শহরের বিমানবন্দর এলাকার নুরুল ইসলামের স্ত্রী মুক্তা আক্তারের প্রসববেদনা শুরু হলে তাঁকে মা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখানে বাইরে থেকে একজন গাইনি চিকিৎসক এনে প্রসূতির অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পরপরই শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে যাওয়ার পথেই মুক্তা আক্তারের মৃত্যু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে