
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের কাশিপুর-ধর্মপুর সড়কে এ ঘটনা ঘটেছে।
মৃত নুর হোসেন উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছবি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নুর হোসেন ওই গ্রামের পল্লি চিকিৎসক সত্য রায়ের বাড়িতে দিনমজুরির কাজ করতে যান। পরে বিকেল ৫টার দিকে বাড়ির সামনের সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নুর হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নুর হোসেনের অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
ফুলবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া ও উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে