
দিনাজপুরে মূল্য বেশি রাখাসহ নানা অপরাধে চারজন চাল ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে শহরের বাহাদুর বাজার, পাইকারি চাল হাট ও পুলহাটে এই অভিযান চালানো হয়।
যৌথ অভিযানে বাহাদুর বাজারের সুফি রাইস এজেন্সি, দুই ভাই রাইস এজেন্সি ও লিয়াকত ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়। এ সময় সুফি রাইস এজেন্সি ও দুই ভাই রাইস এজেন্সির কাগজপত্র ও ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় দুই হাজার টাকা করে এবং লিয়াকত ট্রেডার্সের ক্রয়মূল্য থেকে প্রতি কেজিতে পাঁচ টাকা বেশি করে চাল বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যেন প্রতি কেজি চালের দাম দুই থেকে সর্বোচ্চ তিন টাকার বেশি লাভ না করেন।
এদিকে দিনাজপুর সদরের পুলহাট জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে উৎপাদিত চালের বস্তার গায়ে নির্ধারিত মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর মাহফুজ আল আসাদ অভিযানের অংশ নেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে