
রঙিন ফুলকপি চাষ করে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন প্রান্তিক কৃষক মো. রফিকুল ইসলাম। উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার এই কৃষক তাঁর নিজ জমিতে রঙিন ফুলকপির চাষাবাদ করে স্থানীয় কৃষকদের মধ্যে সাড়া ফেলেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারে পাইকারি দরে বিক্রির জন্য নিজের খেত থেকে রঙিন ফুলকপি সংগ্রহ করছেন রফিকুল ইসলাম। খেতের চারপাশে যেন রঙের মেলা, সবুজ পাতায় মোড়ানো লাল, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চোখ জুড়াচ্ছে। এই চমৎকার রঙিন ফুলকপি দেখে স্থানীয় কৃষক ও উৎসুক দর্শক মুগ্ধ। কেউ কিনছেন আবার কেউ চাষের পরামর্শ নিচ্ছেন।
চাষি রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে তিনি নিয়মিত সাদা ফুলকপি ও বাঁধাকপি চাষ করে আসছেন। চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় ৩৩ শতক নিজ জমিতে হাইব্রিড রঙিন জাতের এই ফুলকপি চাষ করেন।
এই ফুলকপি চাষের জন্য বিশেষ কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। সব মিলিয়ে ৮-১০ হাজার টাকার খরচে তিনি ৫০-৬০ হাজার টাকা বিক্রির আশা করছেন। প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকা দরে ইতিমধ্যে ৩০-৩৫ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন বলেও জানান তিনি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ওই কৃষককে চারা বিতরণ, জৈব সার, ফেরোমন ফাঁদ ও পরামর্শ দেওয়া হয়।
এদিকে রঙিন ফুলকপির আকর্ষণীয় রং ও স্বাদ ভালো হওয়ার কারণে বাজারমূল্য সাদা ফুলকপির তুলনায় বেশি। ফলে কৃষকেরা কম পুঁজিতে অধিক লাভবান হতে পারেন।
রফিকুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় রঙিন ফুলকপি চাষ করে স্বল্প খরচে বেশি লাভবান হয়েছি। আগামী মৌসুমে আরও বেশি জমিতে রঙিন ফুলকপি চাষাবাদ করব।’
খামারপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শ ম জাহিদুল ইসলাম বলেন, কৃষি অফিস থেকে সার্বক্ষণিক ওই কৃষককে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। রঙিন ফুলকপি চাষে তাঁর সফলতা দেখে অন্যান্য কৃষকও চাষাবাদের জন্য উদ্বুদ্ধ হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, রঙিন ফুলকপি চাষাবাদের শুরু থেকেই কৃষক রফিকুল ইসলামকে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ফুলকপির ফলনও ভালো হয়েছে। নতুন এই জাতের রঙিন ফুলকপি পুষ্টির চাহিদা পূরণ করবে। সেই সঙ্গে অল্প পুঁজিতে কৃষকেরা অধিক লাভবান হবেন। এ জন্য উপজেলা কৃষি বিভাগ সার্বিক বিষয়ে কৃষকদের সহযোগিতা করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে