
কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। উপজেলার থেতরাই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাবলু ওরফে বাবু মিয়া (২৬)। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ওই গৃহবধূ (২৭) শিশুসন্তান নিয়ে বাড়িতে একা থাকেন। তাঁর স্বামীর কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। প্রতিবেশী বাবু মিয়াসহ কয়েকজন যুবক প্রায় সময় ওই গৃহবধূকে নানা ধরনের কুপ্রস্তাব দিতেন।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন গত ১০ ফেব্রুয়ারি রাতে শিশুসন্তান ঘুমিয়ে পড়লে টিউবওয়েলের পানি নিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। এরপর যুবকেরা যাওয়ার সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যান।
একপর্যায়ে গৃহবধূ তাঁর মা, মামি ও স্বামীকে বিষয়টি অবগত করেন। পরবর্তী সময় গৃহবধূ নিরাপত্তার ভয়ে ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুদিন থেকে বাড়িতে ফিরে আসেন।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে বাবু মিয়াসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর থানা-পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামি বাবু মিয়া আজ বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে