
দিনাজপুরের বিরলে নৈশপ্রহরী কৃষ্ণ কান্ত রায় জনাকু হত্যাকাণ্ডের ঘটনায় সুবাস চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কাহারোল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুবাস চন্দ্র রায় ওরফে কাইচালু (৩৮) বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর (ধনেশ মেম্বারপাড়া) গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কৃষ্ণ কান্ত রায়ের ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত কয়েক দিন তদন্ত করে মূল হত্যাকারী আজিমপুর (ধনেশ মেম্বারপাড়া) গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে সুবাস চন্দ্র রায় ওরফে কাইচালুকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। নিহতের ছেলের মামলাতেই সুবাস চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালতে পাঠিয়ে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করা হয়েছে। সুবাসের দেওয়া স্বীকারোক্তিতে আরও একজন জড়িত আছে বলে জানা গেছে।
ওসি আরও বলেন, সুবাস নিহত কৃষ্ণ কান্তকে হত্যা করার জন্য ঘটনার এক মাস আগেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি তৈরি করেন। পূর্বের একাধিক বিষয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সুযোগের অপেক্ষায় থেকে ঘটনার দিন অর্থাৎ গত ২৮ জুলাই শুক্রবার ভোরে একজন সহযোগীকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।
হত্যাকাণ্ডে সহযোগিতা করা ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তিনি মাদকসেবী, মাদক কারবারি ও চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, ২৮ জুলাই ভোর আনুমানিক ৪টার সময় বিরল থানার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে