এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী সৈয়দপুরের ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩, ব্যবসায় শিক্ষায় ৪৭ এবং মানবিক বিভাগে ১১৭ জন। আর তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে–ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪১০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪, মানবিকে ৫৯ ও ব্যবসায় শিক্ষায় ১৭ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। আর তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে বিজ্ঞানে ১৩৯, মানবিকে ১৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন। পঞ্চম অবস্থানে সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫, মানবিকে ৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন।
এ ছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন, কামারপুকুর ডিগ্রি কলেজ থেকে ৫ জন, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪ জন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
ফলাফল বিষয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানগতভাবে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করব জয়।
আমরা মূলত শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজকের কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে