
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে ধুলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর, মাটিযুক্ত বালু এবং পরিমাণে কম ও নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বাবুরহাট-শুটিবাড়ি সড়কে ২৭৮ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পায় নীলফামারীর সাত্তার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪ হাজার টাকা। কাজ শেষ হয় এক মাস আগে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। আরসিসি ঢালাইয়ের সম্প্রসারণ জয়েন্টগুলো আঁকাবাঁকা ও উঁচু-নিচু।
স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে।
মনিরুল হোসেন নামের এক ট্রাকচালক বলেন, সড়কটি একপাশে ঢালু। যানবাহনের চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে।
জানতে চাইলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন ঠিকাদার শাহ মুন। এ ঘটনার জন্য তিনি চটের বস্তার ওপর দায় চাপিয়েছেন।
মুন বলেন, ঢালাইয়ের পর চটের বস্তা বিছিয়ে সড়কে পানি দিতে হয়। যান চলাচলের কারণে দু-একটা জায়গায় বস্তা সরে পানি কম পড়ায় এ সমস্যা হয়েছে। এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।
নিম্নমানের কাজের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনার যা ইচ্ছা আমার বিরুদ্ধে লেখেন।’
জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে