দিনাজপুরের কাহারোলে গাইডওয়াল ভেঙে পড়ে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই শ্রমিক একই উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের আসাম মিস্ত্রিপাড়ার মৃত ফজর আলীর ছেলে।
জানা যায়, আজ সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের ব্যবসায়ী মো. সহিদুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রি দেলোয়ার হোসেন নতুন প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এ সময় সহিদুলের তিনতলা বিল্ডিংয়ের পেছন দিকের গ্রেট বিমের সঙ্গে থাকা গাইডওয়াল দেলোয়ার হোসেনের ওপর ধসে পড়ে। তাৎক্ষণিক ফায়ার স্টেশনে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেকের নেতৃত্বে তাঁর টিম ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে