
মালদ্বীপে আয়োজিত ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ সফল ব্যবসায়ী হিসেবে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত।
গতকাল শুক্রবার রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালেতে ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনাসহ এই সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানসহ এশিয়ার আটটি দেশের ৩০ জন বরেণ্য ব্যক্তিকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের মৎস্য ও মহাসাগর বিষয়ক মন্ত্রী আহমেদ সিয়াম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও সালমান কিং মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল।
বিশেষ অতিথি ছিলেন ওই দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ, বাংলাদেশ সরকারের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, হাইকমিশনার শ্রমবিষয়ক কাউন্সিলর মো. সোহেল পারভেজ, বাসার গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড সিইও এম এ বাসার আবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের পরিচালক মো. জাকির হোসেন, মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আমজাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানে বক্তারা দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনা দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা করেন এবং পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্প্রীতির কথা উল্লেখ্য করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে