
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু) বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, স্বরূপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার এজাহারে সাংবাদিকদের মারধর, ক্যামেরা ছিনতাই ও ভাঙচুরের চেষ্টা এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি শনিবার সেনুয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় একই স্থানে কর্মসূচি ছিল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমানের। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেলসহ চারজন সংবাদকর্মী।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে