
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে পড়ে থাকা বাংলাদেশি যুবক আক্কাস আলীর (৩৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ।
নিহত আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬—এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে আক্কাস আলী মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফ ভারতের অভ্যন্তরে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও ভারতের ফাসিদেওয়া থানা-পুলিশ আক্কাস আলীর মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশি যুবকের মরদেহটি উদ্ধারের পর বিএসএফ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দেয়। আইনি প্রক্রিয়া শেষে আজ মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে সরাসরি নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। ভারতের ফাসিদেওয়া থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ জন্য বাংলাদেশে আর কোনো ময়নাতদন্তের বিষয় নেই।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে