
রংপুরের পীরগাছায় সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩৫) উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় দেড় ঘণ্টার পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্ল্যাব বসানোর জন্য গর্ত খুঁজছিলেন। বেলা ২টার দিকে আকস্মিক মাটি ধসে চাপা পড়েন তাঁরা।
এ সময় এলাকাবাসী ওপরে থাকা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি টিম দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় পীরগাছা থানা-পুলিশ তাঁদের সহায়তা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে