গাইবান্ধায় রেলের চোরাই লোহা বিক্রির সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ বৃহস্পতিবার শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ভাঙ্গারি দোকানের লেবার সদর উপজেলার বালুয়া বাজারের পাকার খুটি এলাকার মোকলেছুর রহমান (৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার অটোরিকশাচালক ওয়াহেদ মিয়া (৪০)।
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধারকৃত মালের তালিকা করে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটক ব্যক্তিরা ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ রোডের একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বিভাগ। এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছে থেকে তিন ফিট দৈর্ঘ্যের ৯টি কাটা রেললাইন উদ্ধার করা হয়। সেগুলো ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটের। অভিযানে নেতৃত্বে দেন গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে